স্পোর্টেইনমেন্ট

আইপিএলে নতুন ঠিকানায় মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে নতুন ঠিকানায় মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএল নিলামে, ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে নিলামে উঠানো হয় মিস্টার ফিজকে। রাজস্থান রয়্যালস এই দামেই লুফে নেয় বাঁহাতি এই পেসারকে।

এর আগে বিশ্বের অন্যতম জমজমাট এই প্রিমিয়ার লিগে দুটি দলে খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। ২০১৬ সালে প্রথম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেই দলকে চ্যাম্পিয়ন করার পেছনে দারুণ ভূমিকা রেখেছিলেন।

সেই মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তাক লাগিয়েছিলেন। প্রথম আইপিএলেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলে নেন ফিজ। কোনও বিদেশি ক্রিকেটারের আইপিএলে এ পুরস্কার জয় ছিল প্রথম কীর্তি। এরপর ২০১৮ সালে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

মোস্তাফিজকে দলে নেয়া রাজস্থান এবার ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে দাম বাড়াতে বাড়াতে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে।

Related Articles

Leave a Reply

Back to top button