অন্য খবর

অসুস্থ মেয়ে ইলহামের জন্য দোয়া চাইলেন তিশা

নন্দিত দর্শকপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’র অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার একমাত্র মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

কিছুদিন আগে, ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুকী। সুস্থ হয়ে বাসায় ফিরতে না ফিরতেই আবার মেয়ে’র অসুস্থতা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে মেয়ের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। তবে ইলহামের আসলে কী হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা কেমন এবং কোথায় আছেন এসব কিছুই জানাননি তিশা।

তিশা লিখেছেন, আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

স্ট্যাটাসের সঙ্গে ইলহামের হাতের একটি ছবি দিয়েছেন তিশা। ছবিতে ইলহামের হাতে ক্যানুলা দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button