বিশ্ব

অবশেষে সমালোচনা বন্ধে ড্রাগ টেস্ট করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের একটি নাচের ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে শেষ পর্যন্ত ড্রাগ টেস্ট করিয়েছেন। খবর: রয়টার্সের।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

এ সময় মারিন আরো বলেন, সম্প্রতি আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমি এমন একটি পার্টিতে ছিলাম যেখানে মাদক ব্যবহার করা হয়েছে বা আমি নিজেই মাদক সেবন করেছি। আমি এই অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মনে করি। যদিও আমি নিজের আইনি সুরক্ষার জন্য এবং সন্দেহ দূর করতে ড্রাগ পরীক্ষার দাবিকে অন্যায্য বলে মনে করি, তবুও আজ একটি ড্রাগ পরীক্ষা করেয়েছি। এক সপ্তাহের মধ্যে এর ফল হাতে আসবে।

সোশ্যাল ডেমোক্রেট নেতা মারিন বলেন, তিনি কখনো মাদক সেবন করেননি এবং তিনি যে পার্টিতে অংশ নিয়েছিলেন সেখানে তিনি কাউকে তা করতে দেখেননি।

মারিন বলেন, ‘আমি নেচেছি, গেয়েছি, পার্টি করেছি। এগুলো সবই বৈধ এবং আমি কখনই কোনো ড্রাগ সেবন করিনি। আমার পারিবারিক জীবন আছে। আমার কাজ আছে এবং অবসর সময়ও আছে। আমার বয়সী মানুষ যেভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটায়, আমিও একইভাবে সময় কাটাই।’

মারিন আশা করেন, সবাই এটি স্বাভাবিকভাবেই নেবে।

শনিবার রাতে তার দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষমতা অপরিবর্তিত ছিল।

সুপরিচিত ফিনিশ প্রভাবশালী ব্যক্তি ও শিল্পীদের সঙ্গে মারিনের পার্টি করার ভিডিও ক্লিপগুলো চলতি সপ্তাহে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ফিনল্যান্ড এবং বিদে

বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান এবারই প্রথম বিতর্কের জন্ম দেননি। গত বছর কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পরও তিনি ক্লাবে গিয়েছিলেন। পরে এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button