বাংলাদেশ

অনুমতি ছাড়াই বিনোদনের জন্য ওড়ানো যাবে ড্রোন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গ্রিন জোনে অনুমতি ছাড়াই বিনোদনের জন্য ছোট আকারের ড্রোন ওড়ানো যাবে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেবিচকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার এবিষয়ে বেবিচকের একটি ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের বিষয়ে নির্দেশনা দেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড, রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান।

তিনি জানান, ড্রোন উড্ডয়নের এলাকা বা জোনকে গ্রিন, ইয়েলো ও রেড এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত এলাকা, সামরিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, জনসমাগমপূর্ণ এলাকাকে ইয়েলো জোন ধরা হয়েছে।

এছাড়াও নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এলাকা, কেপিআই ইত্যাদিকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। এই দুই ধরনের জোন বাদে সব জোনকে গ্রিন জোন ধরা হয়েছে।

গ্রিন জোনে যে কেউ অনুমতি ছাড়া, পাঁচ কেজির নিচে, ১০০ ফুটের মধ্যে ড্রোন ওড়াতে পারবে।

তবে ড্রোন যদি ১০০ ফুটের বেশি উড্ডয়ন করাতে হয় সেক্ষেত্রে বেবিচক থেকে অনুমতি নিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button