ভূরাজনীতি

অদৃশ্য সুতার টানে চলছে বিএনপির রাজনীতি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি অদৃশ্য সুতার টানে চলছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র বিএনপি দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ তাদের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না।

কাদের বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে রয়েছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয়, বরং ভালো আছে, স্বস্তিতে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় যাই হোক শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই, যা তিনি এরই মধ্যে প্রমাণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button