অন্য খবর

আইসিইউতে কাজী হায়াত

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে ভর্তি করা হয়েছে, দেশের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতকে ।

সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার পুত্র অভিনেতা কাজী মারুফ।

তিনি বলেন, বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।

এদিকে, সোমবার সকালে রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিত্সা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গেল ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াত। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button