বাংলাদেশ

অভিজিৎ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় ৫ জঙ্গির ফাঁসি ও অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান বহুল আলোচিত এ রায় দেন।

মঙ্গলবার এই মামলার রায়ে আসামি শফিউর রহমান ফারবীর মৃত্যুদণ্ড না হওয়ার কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আদালত পাঁচ আসামিকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সালের ৬ (২) (অ) ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ধারায় ফারবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এই ধারায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে রায়ে বলা হয়েছে, আসামি শফিউর রহমান ফারাবী অত্র মামলায় কোনা দোষ স্বীকার করেননি। মামলার বাকি আসামিরা তার ফারাবীর নাম উল্লেখ করেননি।

অভিজিৎ রায়কে অনুসরণ কিংবা বইমেলায় রেকি করাসহ কোনা অভিযোগই প্রমাণিত হয়নি।

তবে ফারাবী ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে অভিজিৎ রায়ের নামে লেখালেখি করে। এসব স্ট্যাটাস পর্যালোচনায় প্রমাণিত হয় যে, অভিজিৎ রায়কে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ার বিষয়ে আসামি শফিউর রহমান ফারাবীর সঙ্গে অন্য পাঁচ আসামির অভিন্ন মিল রয়েছে। অভিজিৎকে রায়কে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ায় এবং অভিজিৎ রায় তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে অভিজিৎ রায়কে হত্যার জন্য উন্মুক্ত আহ্বান করায় সুষ্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, অভিযুক্ত পাঁচজন শফিউর রহমান ফারাবী দ্বারা প্ররোচিত হয়ে অভিজিৎ রায়কে হত্যার অভিন্ন অভিপ্রায়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গ্রহণ করেছে এবং মূল হামলাকারীদের দিয়ে অভিজিৎ রায়কে হত্যা করেছে।

আসামি শফিউর রহমান ফারাবী ফেসবুক অভিজিৎ রায়, তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে অভিজিৎ রায়কে চিনিয়ে দিয়ে মূল খুনিদের সহায়তা করেছে। তাই ফারাবীকে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(অ) ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button