বাংলাদেশ

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা, এ বছরও নেওয়া হবে না।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সাময়িক পরীক্ষার মাধ্যমে, পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে শিক্ষার্থীদের।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাঠক্রম অনুমোদন দিয়েছেন। পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে। ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Related Articles

Leave a Reply

Back to top button