ঢাকা: গণঅধিকার পরিষদ (জিওপি) ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এসএম রাজিব হোসেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে সংগঠনের সভাপতি নুরুল হক নুর-এমপি নবনির্বাচিত কমিটির অনুমোদন দেন৷
সাবেক ছাত্রনেতা রাজিব হোসেন এর আগে মহানগর কমিটির যুগ্ন সম্পাদকের দায়িত্বে ছিলেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-এর দীর্ঘদিনের রাজনীতিক লড়াইয়ে সতীর্থ ছিলেন রাজিব হোসেন। নতুন দায়িত্ব পাওয়ায় রাজিবের নিজ জেলা বরিশালের গণঅধিকার পরিষদ (জিওপি) নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর রাজিব হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের সংগঠনের সভাপতি জনাব প্রতিমন্ত্রী নুরুল হক নুর আমাকে যোগ্য মনে করেছেন এটি আমার দীর্ঘদিনের রাজনীতির একটি বড় স্বীকৃতি। যেই মাটি থেকে লড়াই করে ভিপি নুরের রাজনীতির সূচনা আমি সেই মাটিতে দলের দায়িত্ব পেয়েছি এটি অনেক গর্বের। সাংগঠনিক বিস্তৃতির জন্য ও দলকে ঢেলে সাজাতে আমি সব ইউনিটের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল জাহের ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসূফ গাজী নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মনির হোসেন ও দপ্তর সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ এজেসি/ ২৯ অক্টোবর ২০২৬