➤ রান্নার গ্যাসের খরচ সামলাতে গত মাসেও বাড়তি ২৫২ টাকা গুনতে হয়েছে ভোক্তাদের। অক্টোবর মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নভেম্বর মাসে সেই সিলিন্ডার কিনতে খরচ করতে হবে আরও ২২৩ টাকা বেশি।
অর্থাৎ, এক মাসের ব্যবধানে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। এতে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম হয়েছে ১৭১.৬৮ টাকা।
সোমবার (০২ নভেম্বর) নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা কার্যকর হচ্ছে সন্ধ্যা থেকেই।

প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ঠিক করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। অক্টোবরে মাসে ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।
অন্যদিকে দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দামও বাড়ানো হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা ঠিক করা হয়েছে। তবে এই গ্যাসের সরবরাহ এতই কম যে তা সাধারণ ভোক্তাদের নাগালের বাইরেই থাকে। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০২ নভেম্বর ২০২৬