Monday, 28 September 2026 Breaking News
পরিবেশ ও জলবায়ু নিয়ে চলছে দুইদিনের সম্মেলন

পরিবেশ ও জলবায়ু নিয়ে চলছে দুইদিনের সম্মেলন

27 November 2019 · বাংলাদেশ

‘টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বুধবার (২৭ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সম্মেলনের উদ্বোধন হয়। এতে ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সম্মেলনে থিম স্পিকার পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, চীন, সুইডেনসহ বিশ্বের প্রায় ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দুই দিনে ২২টি ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ নভেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে।