সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ সহ নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম না জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।
কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্যও অনুরোধ জানিয়েছে।