Monday, 28 September 2026 Breaking News
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ৩, নতুন ৫৪ জনসহ মোট আক্রান্ত ২১৮

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ৩, নতুন ৫৪ জনসহ মোট আক্রান্ত ২১৮

8 April 2020 · বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন রোগী । ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অফিদধতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। তিনি বলেন, নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার ভেতরে, একজন ঢাকার অদূরে, বাকিরা ঢাকার বাইরের অধিবাসী।’এছাড়া ৫৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছে। বয়সের ভিত্তিতে বিচার করলে ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে সাত জন, ৬০ বছরের বেশি ১০ জন। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচাক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। তিনি জানান, দেশে মোট কোয়ারেন্টিনে আছেন ১০ হাজার ১৫৭ জন। এই সময় জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮৮টি, পরীক্ষা হয়েছে ৯৮১টি। এর মধ্যে ৫৬৩টি ঢাকায় এবং ৪২৫টি ঢাকার বাইরে।