Monday, 28 September 2026 Breaking News
১০ টাকায় চাল; আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে: প্রধানমন্ত্রী

১০ টাকায় চাল; আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে: প্রধানমন্ত্রী

16 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ১০ টাকা কেজির চাল দেওয়ার জন্য আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১০ টাকায় চাল দিতে ৫০ লাখ মানুষের রেশন কার্ড করা আছে। আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশ জ্বর হলো দেখে; ছেলে, ছেলে বউ, ছেলে-মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্য ন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে!’