Monday, 28 September 2026 Breaking News
হাসিনা-টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিবে দুদক: দুদক চেয়ারম্যান

হাসিনা-টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিবে দুদক: দুদক চেয়ারম্যান

14 May 2025 · বাংলাদেশ

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে। এ জন্য ইন্টারপোলের সহায়তা নেবে দুদক।’
বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এছাড়াও, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন করেছেন দুদক চেয়ারম্যান
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবে সাড়া দেননি। কোনও প্রতিনিধিও তিনি পাঠাননি। তাই তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন।’