Monday, 28 September 2026 Breaking News
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

21 March 2020 · বাংলাদেশ

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে সরকার। এছাড়া স্বাধীনতা পুরস্কার প্রদানও স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের পর এই সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়। সাক্ষাতকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনাকালে জনস্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবছর ২৬শেমার্চ জাতীয়স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।