Monday, 28 September 2026 Breaking News
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১২৬১ জন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১২৬১ জন

1 August 2025 · বাংলাদেশ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৭৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১২ জন। শুক্রবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১২৬১ জনকে। অভিযানে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি, গুলি ১৫ রাউন্ড ও ককটেল ১০টি উদ্ধার করা হয়েছে।