Monday, 28 September 2026 Breaking News
সাত বিশিষ্টজনকে ‘স্বাধীনতা পুরস্কার’ দিলেন প্রধান উপদেষ্টা

সাত বিশিষ্টজনকে ‘স্বাধীনতা পুরস্কার’ দিলেন প্রধান উপদেষ্টা

25 March 2025 · বাংলাদেশ

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ বিতরণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেওয়া হয়। যারা এবার স্বাধীনতা পুরস্কার-২০২৫ পেয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)। এর আগে গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যদিও স্বাধীনতা পুরস্কার না নেওয়ায় ঘোষণা দিয়েছেন বদরুদ্দীন উমর। গত ৬ মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।