Monday, 28 September 2026 Breaking News
সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ ডিএমপির

সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ ডিএমপির

6 April 2020 · বাংলাদেশ

রাজধানীতে সন্ধ্যা ৭টার মধ্যে কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের নিত্যপণ্যের বাজার ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয় সেই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো থাকবে এই নির্দেশনার আওতার বাইরে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর পাড়া ও মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।