Monday, 28 September 2026 Breaking News
শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতির ইন্তেকাল:  প্রধানমন্ত্রীর শোক

শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতির ইন্তেকাল: প্রধানমন্ত্রীর শোক

2 April 2020 · বাংলাদেশ

জাতীয় শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ,পানি উন্নয়ন বোর্ড সিবিএ এর সাবেক সভাপতি, জনাব মোল্লা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন আওয়ামী লীগের এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন। শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতির ইন্তেকাল মোল্লা আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, মরহুমের পবিত্র আত্মার প্রতি মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন।