Monday, 28 September 2026 Breaking News
শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের টেলিফোন

শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের টেলিফোন

22 April 2020 · বাংলাদেশ

মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রেসিডেন্ট সলিহ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতে একথা জানানো হয়। এ সময় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। আলাপকালে দুই নেতা উভয় দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।