Sunday, 27 September 2026 Breaking News
শিল্প উৎপাদনে বড় সমস্যা বায়ুদুর্ষণ

শিল্প উৎপাদনে বড় সমস্যা বায়ুদুর্ষণ

29 October 2025 · অন্য খবর

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের দশে পরিবেশদূষণ নিয়ন্ত্রণে দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে। হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দুর্ষণ একটি বড় সমস্যা। বুধবার (২৯ অক্টোবর) দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে 'হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃদ কাঁচা মাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশণে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। জেলা প্রশাসক বলেন, শিল্পের উৎপাদনের ব্যবহৃদ নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর যথেষ্ঠ প্রভাব ফেলছে। ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীব বৈচিত্র মানব স্বাস্থ্যের ক্ষতি বাড়ছে। এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে। বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহী’র আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ, স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি এন্ড ইনভাইরনমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার আইন সংরক্ষন কর্মকর্তা মো্ বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর রাশেদ উল ইসলাম, চেম্বারের পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও পাটোয়ারী বিজনেস হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। সঞ্চালকের দায়িত্ব পালন বিসিক জেলা কার্যালয়ের হিসাব রক্ষন কর্মকর্তা মো্ আনোয়ার হোসেন।