Monday, 28 September 2026 Breaking News
র‍্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল-মামুন

র‍্যাব ডিজির দায়িত্ব গ্রহণ করলেন আবদুল্লাহ আল-মামুন

15 April 2020 · বাংলাদেশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব মহাপরিচালকের (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৫ এপ্রিল) তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। এর আগে গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।