Monday, 28 September 2026 Breaking News
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সরকার ব্যর্থ: গয়েস্বর

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সরকার ব্যর্থ: গয়েস্বর

4 September 2019 · বাংলাদেশ

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায়’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, রোহিঙ্গাদের যে হারে প্রজনন প্রবণতা তাতে করে, আগামী ৫ বছরে এ দেশে রোহিঙ্গার সংখ্যা দাঁড়াবে ২৫ লাখ আর ১০ বছরে এ সংখ্যা হবে ১ কোটি। যা দেশের জন্য হুমকি স্বরূপ। দেশে এক দলীয় শাসন চলছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, মতাদর্শ যাই হোক রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের পাশে থাকবে বিএনপি।