Monday, 28 September 2026 Breaking News
রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে ছাড় দিচ্ছে : আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে ছাড় দিচ্ছে : আলী রীয়াজ

3 July 2025 · বাংলাদেশ

সংস্কারের বিষয়ে ছাড় দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি। আলী রীয়াজ বলেন, ‘বড় ধরনের অগ্রগতি হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং বিচারবিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ, তারা সংস্কারের বিষয়ে ছাড় দিচ্ছে।’
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ব্যাপক অপব্যবহার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই একমত হয়েছেন। এটিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।’
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে আইনি কাঠামো করার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘যা সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে।’
 
তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানীতে থাকবে। সেইসঙ্গে প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। সে বিষয়েও ঐকমত্য হয়েছে।’