Monday, 28 September 2026 Breaking News
রাজধানীতে অবৈধ করোনা টেস্টিং কিট: র‍্যাবের অভিজান

রাজধানীতে অবৈধ করোনা টেস্টিং কিট: র‍্যাবের অভিজান

21 April 2020 · বাংলাদেশ

ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া করোনা ভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয় করছে কিছু ব্যাবসায়ী। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত, রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে অভিজান চালিয়ে ৩ জনকে ১ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছে । একইসঙ্গে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের বিপরীত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়। এসময় সেখান থেকে আনুমানিক ৩০০টি করোনা টেস্টিং কিট জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজেস্ট্রট পলাশ কুমার বসু। অভিযান শেষে নির্বাহী ম্যাজেস্ট্রট পলাশ কুমার বসু বলেন, ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া করোনা ভাইরাসের টেস্টিং কিট ক্রয় বিক্রয়ের দায়ে ওষুধ আইন অনুযায়ী প্রত্যেককে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দণ্ড দেয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজেস্ট্রট পলাশ কুমার বসু।