Sunday, 27 September 2026 Breaking News
মুজিববর্ষে  ফুটবল তারকা ম্যারাডোনা আসছেন বাংলাদেশে

মুজিববর্ষে ফুটবল তারকা ম্যারাডোনা আসছেন বাংলাদেশে

31 December 2019 · স্পোর্টেইনমেন্ট

২০২০সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আর এই বছরকে তাই মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। মুজিব বর্ষ উদযাপনে সারাদেশে সব অঙ্গণে চলছে আয়োজন।এরই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই ঘোষণা দেন। তবে কোন মাসের কোন তারিখে আসবেন, তাকে ঘিরে কী কী কর্মসূচি তা এখনও জানানো হয়নি। ১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এই অধিনায়ক এবং ২০১০ সালের বিশ্বকাপে দলটির কোচ বাংলাদেশে এলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এটা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।