Monday, 28 September 2026 Breaking News
মাজেদের প্রাণভিক্ষার আবেদন বাতিল

মাজেদের প্রাণভিক্ষার আবেদন বাতিল

9 April 2020 · বাংলাদেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দিয়েছেন। এর পরই সেই চিঠিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কারাবিধি অনুযায়ী কার্যক্রম চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১টায় মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে বুধবার (৮ এপ্রিল) আব্দুল মাজেদ প্রাণভিক্ষার আবেদন করলে তা নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।