Monday, 28 September 2026 Breaking News
মদিনায় হজ পালনকালে প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় হজ পালনকালে প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

2 May 2025 · বাংলাদেশ

পবিত্র হজ পালন করতে গিয়ে মদিনায় ইন্তেকাল করেছেন খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজি। চলতি বছরের হজযাত্রায় এটিই প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের হেল্পডেস্ক।
শুক্রবার (২ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।
২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। গত সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন।