Monday, 28 September 2026 Breaking News
ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৮ গ্রাম লকডাউন

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৮ গ্রাম লকডাউন

19 April 2020 · বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জেলার ৩টি উপজেলার ৮টি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সেখানে বেড়তলা গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় ব্যাপক লোকসমাগমের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে চলমান লকডাউনের মধ্যেই পূর্বঘোষণা ছাড়া  এতো লোকের সমাগম হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা। গতকাল শনিবার রাতে ওই তিন উপজেলার ৮ গ্রামে মাইকিং করে বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালনের নির্দেশনা দেয়া হয়েছে। লকডাউন ঘোষিত গ্রামগুলো হলো- জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বৈগইর, মৈশাইর, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা এবং সদর উপজেলার মালিহাতা গ্রাম। আগামী ১৪ দিনের মধ্যে এসব গ্রামের কেউ ঘরবাড়ি থেকে বের হলেই তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মাওলানা জুবায়েরের জানাজায় লাখো মানুষের জনসমাগমে ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।