Monday, 28 September 2026 Breaking News
ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাদান আবেদ আর নেই

ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাদান আবেদ আর নেই

20 December 2019 · বাংলাদেশ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আজ ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টা ২৮ মিনিটে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন। আগামী পরশু ২২ ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাঁর মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।