Monday, 28 September 2026 Breaking News
বাংলা চলচ্চিত্রকে বিশ্ববাজারে পৌঁছাতে চায় সরকার- তথ্যমন্ত্রী

বাংলা চলচ্চিত্রকে বিশ্ববাজারে পৌঁছাতে চায় সরকার- তথ্যমন্ত্রী

20 November 2019 · বাংলাদেশ

বাংলা চলচ্চিত্রকে স্বর্নযুগে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব বাজারে জনপ্রিয় করার চিন্তা করছে সরকার। একই সঙ্গে দেশের যেসব সিনেমা হল বন্ধ হয়ে গেছে, তা পূনরায় খুলতে হল মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নব নির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশের চলচ্চিত্র খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিলো। যদিও সে অবস্থা থেকে বর্তমানে অনেক ভাল মানের সিনেমা তৈরি করছে। কিন্তু সরকার বাংলা চলচ্চিত্রকে সে সত্তরের স্বর্নযুগে নিয়ে যেতে চায়। স্বর্নযুগে পৌঁছাতে অনেক কাজ করতে হবে।
জানান, সরকার চলচ্চিত্রকে সুরক্ষা দিতে অনেক পদক্ষেপ নিয়েছে। এফডিসির দৈন্যদশা কাটাতে
৩২২ কোটি টাকায় নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ৪ বছরোর মধ্যে তা শেষ হবে। ১০০ একর জায়গার ওপরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ফিল্মসিটি নির্মাণ হচ্ছে। যা হবে বিশ্বমানের।

ভাল সিনেমা নির্মান করতে সরকার অনুদান ৬০ লাখ থেকে ৭৫ লাখে উন্নীত করেছে।
দেশে অনুদানের ছবি যাতে ভাল নির্মিত হয় সেজন্য ৬০ ললাখ থেকে ৭৫ লাখ টাকা করা হয়েছে। আর্ট ফিল্মের জন্য আলাদা অনুদান দেয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলা চলচ্চিত্র বিশ্ববাজার দখল করবে এটাই লক্ষ্য সরকারের। একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে সেজন্য দুক্ষ প্রকাশ করে বলেন, ওইসব বন্ধ হল পূনরায় খুলতে হল মালিকদের সহজ শর্তে ঋন দেওয়ার ব্যবস্থা করা হবে। এ নিয়ে অর্থমন্ত্রণালয়ের সংঙ্গে বৈঠকও করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। পাশাপাশি সিনেমা হলগুলো আধুনিকায়ন করারও তাগিদ দেন তিনি। আগামী দেড় বছরের মধ্যে চট্টগ্রামে চারটি সিনেপ্লেক্স হবে বলে জানান।