Monday, 28 September 2026 Breaking News
বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু

বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু

21 March 2020 · বাংলাদেশ

দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন দুইজন। নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। মোট আক্রান্ত ২৪ জন। শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। মন্ত্রী জানান, দেশে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেনটাইনে রাখা হয়েছে ৫০ জনকে। গতকাল এই সংখ্যা ছিল ৪৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। উল্লেখ্য, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত হলেন।