Monday, 28 September 2026 Breaking News
বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরার বার্তা: ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরার বার্তা: ব্রিটিশ হাইকমিশন

28 March 2020 · বাংলাদেশ

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এক জরুরি বার্তার মাধ্যমে  এই পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বার্তায় ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলা হয়, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারে এখনও ফ্লাইট চালু আছে। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে যে ২৯ মার্চের পর থেকে এ দুই রুটে ঢাকা হতে ফ্লাইট পরিচালনা এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, বর্তমানে বিদেশে থাকা ব্রিটিশ পর্যটক ও অল্প দিনের জন্য থাকতে যাওয়াদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতে থাকতেই যুক্তরাজ্যে ফিরে আসা উচিত।