১৯৯৬ সালের ১৪ নভেম্বর খুনিদের বিচারের হাতে ন্যস্ত করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি সিআইডি এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশিট দাখিল করে এবং একই বছরের ১২ মার্চ ছয় আসামির উপস্থিতিতে আদালতে বিচার শুরু হয়।
অবশেষে, শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর খুনি সাবেক এই খুনি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি সম্পন্ন হয়।
আব্দুল মাজেদ সহ এখন পর্যন্ত বঙ্গবন্ধু খুনির ৬ আসামির ফাঁসি কার্যকর হলো। পলাতক আছে আরো ৫ জন।
১৯৯৭ সালের ১৯ জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়াসহ নানা কারণে আটবার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
প্রথম রায় : ১৯৯৮ সালের ৮ নভেম্বর তৎকালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন।
দ্বিতীয় রায় : নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। বিচারপতি এম রুহুল আমিন ১৫ আসামির ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন পাঁচ আসামিকে। অপর বিচারপতি এবিএম খায়রুল হক ১৫ আসামির সবার মৃত্যুদণ্ড বহাল রাখেন।
তৃতীয় রায় : এরপর ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাস দেন তিনজনকে। এই ১২ আসামির মধ্যে একজন মারা গেছেন, ছয়জন পলাতক রয়েছেন। অপর পাঁচজন কারাগারে আটক ছিলেন।
দীর্ঘ ছয় বছর পর বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আপিল বিভাগে একজন বিচারপতি নিয়োগ দেওয়ার পর ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্ব তিন বিচারপতির বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
চতুর্থ রায় : এর প্রায় দুই বছর পর ২০০৯ সালের ২৪ আগস্ট আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই বছরের ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। আপিল শুনানির জন্য তৎকালীন প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন ৪ অক্টোবর পরবর্তী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেন। আপিল বিভাগ গত ৫ অক্টোবর থেকে টানা ২৯ কর্মদিবস শুনানি করার পর ১৯ নভেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করেন।
এরপর করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হয়ে যায়।
অবশেষে ২৮ জানুয়ারি ৫ আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়।

এই পাঁচ জন হলেন বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও সাত আসামি পলাতক আছেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আবদুল মাজেদ। আজিজ পাশা জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান।

এর মধ্যে পলাতক আব্দুল মাজেদ গত ৭ এপ্রিল গ্রেফতার হন । গ্রেপ্তার করার পর মঙ্গলবার ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাঁকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

পরে তাঁকে কারাগারে পাঠানো হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার মাজেদকে আদালতে দ্বিতীয় দফা হাজির করে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করা হয়।
অবশেষে, শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধুর খুনি সাবেক এই খুনি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি সম্পন্ন হয়।
আব্দুল মাজেদ সহ এখন পর্যন্ত বঙ্গবন্ধু খুনির ৬ আসামির ফাঁসি কার্যকর হলো। পলাতক আছে আরো ৫ জন।