Monday, 28 September 2026 Breaking News
প্রাণভিক্ষা চাইলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

প্রাণভিক্ষা চাইলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

8 April 2020 · বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ (বরখাস্ত) প্রাণভিক্ষার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন তথ্যটি নিশ্চিত করেছে। তিনি বলেন, উনি সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। আমরা তার আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গত ২৫ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন।