Monday, 28 September 2026 Breaking News
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

12 August 2025 · বাংলাদেশ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় রাতে এই সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন পেশা, শ্রেণি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ মতবিনিময় সভায় অংশ নেন।
 
এ সময় ড. ইউনূস বলেন, ‘এবার প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করা হবে। দেশের উন্নয়নে প্রতিনিধি নির্বাচনে সব প্রবাসীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’
 
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ধারাবাহিকভাবে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ নেবে সরকার।’
 
এ সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কয়েকজন উপদেষ্টা ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।