Monday, 28 September 2026 Breaking News
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন ড. আহমদ কায়কাউস

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন ড. আহমদ কায়কাউস

30 December 2019 · বাংলাদেশ

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ পেয়েছেন। রোববার ( ২৯ ডিসেম্বর ) জনপ্রশাসন মন্ত্রনালয় তাকে বদলী করে আদেশ জারী করেছে। অন্যএক আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করে সরকার। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন।