Monday, 28 September 2026 Breaking News
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মুনীরা সুলতানা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মুনীরা সুলতানা

28 January 2020 · বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মুনীরা সুলতানা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাচিবিক অনুবিভাগে আরও তিনজন মহাপরিচালক রয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে রয়েছেন আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।