Monday, 28 September 2026 Breaking News
পেছানো হলো মিন্নির আদালত পরিবর্তনের আদেশ

পেছানো হলো মিন্নির আদালত পরিবর্তনের আদেশ

4 March 2020 · বাংলাদেশ

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার (রিফাতের) স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আদালত পরিবর্তন চেয়ে করা আবেদনের ওপর আদেশ একদিন পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। এর আগে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) আয়শা সিদ্দিকা মিন্নির করা আবেদনের ওপর শুনানি শেষে  বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত পরিবর্তনের আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। তবে বুধবার (৪ মার্চ) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন এ তারিখ ধার্য করেন। আদালতে মিন্নির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এফ আর খান।