Monday, 28 September 2026 Breaking News
পরিস্থিতি বুঝে তারাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে : ইসলামি ফাউন্ডেশন

পরিস্থিতি বুঝে তারাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে : ইসলামি ফাউন্ডেশন

16 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ইতোমধ্যে মসজিদে নামাজ পড়ার বিষয়টি সীমিত করার ঘোষণা দিয়েছে। গত (৬ এপ্রিল) ঘরে নামাজ আদায় করার নির্দেশনাও জারি করেছে সরকার। সেই নির্দেশনা এখনও স্থায়ী হওয়ায় তারাবির নামাজের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়ার কথা। কারন চলতি মাসেই শুরু হতে যাচ্ছে রমজান। তারাবির বিষয়ে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানিয়েছেন, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি। যদি কোনও পরিবর্তন করতে হয় সে সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে জানানো হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, সেটা কেমন হবে সে বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।  তবে সৌদি আরবের সিদ্ধান্তকেই অনুসরণ করা হতে পারে বলে জানান মহাপরিচালক। সৌদি আরব করোনা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে।