Monday, 28 September 2026 Breaking News
নড়াইলে ইউপি চেয়ারম্যানের চাল আত্মসাত: দুদকের মামলা

নড়াইলে ইউপি চেয়ারম্যানের চাল আত্মসাত: দুদকের মামলা

21 April 2020 · বাংলাদেশ

নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জার্জিদ মোল্লার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ এপ্রিল ) দুদকের পচিালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহফুজ ইকবাল বাদী হয়ে ওই জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে , আসামি পেড়লী ইউরিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জার্জিদ মোল্লা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দুস্থ মহিলাদের জন্য ভিজিডির চলতি এপ্রিল মাসের সরকারের দেওয়া ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল আত্মসাৎ করেছেন। তিনি জানান, আসামি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই চাল আত্মসাৎ করেন । আর এই অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।