Monday, 28 September 2026 Breaking News
নির্বাচনী এলাকায় সরকারি ত্রাণের সাথে সবজি বিতরণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচনী এলাকায় সরকারি ত্রাণের সাথে সবজি বিতরণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

21 April 2020 · বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সরকারি ত্রাণের সাথে বিভিন্ন রকম মৌসুমী সবজি বিতরণ করছেন। চলমান করোনা সংকটে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের নগদ টাকায় সবজি কেনার সামর্থ কমে গেছে। ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে পারছে না। এ অবস্থায় অসহায় দুস্থদের ভাতের পাশাপাশি তরকারির চাহিদা পূরণ এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম। গত সপ্তাহে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ২ হাজার ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল সবজি বিতরণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহ্রিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তার মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত সকল পরিবারের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবন্দের মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যহত থাকবে । পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইত:পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকাসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন। এছাড়া রাজশাহী সরকারি হাসপাতালসহ চারঘাট,বাঘা,পাব,মোহনপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করা হয়।