Monday, 28 September 2026 Breaking News
নিম্নমধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে সহায়তা দিবে ডিএমপি

নিম্নমধ্যবিত্তদের পরিচয় গোপন রেখে সহায়তা দিবে ডিএমপি

2 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাস সংকটে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে সাহায্য-সহযোগিতা ও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ। তবে অনেকেই নিম্নমধ্যবিত্তদের বিষয়ে উদ্বেগ জানান। এবার এমন নিম্নমধ্যবিত্তদের সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ। বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই মার্চ মাসের বেতন হয়নি। সামাজিক আত্মসম্মানের ভয়ে তারা সরকার বা স্থানীয়ভাবে কারও কাছে সাহায্যও চাইতে পারছেন না। এমন কর্মজীবী মানুষদের জন্যই ডিএমপি তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন। ইনবক্সে সহযোগীতা চাইলেই, পরিচয় গোপন রেখে সাধ্যমতো সহযোগিতা করা হবে। আত্মসম্মানে যারা হাত পাতেন না, পরিচয় গোপন তাদেরও বৃহস্পতিবার (২ এপ্রলি) এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, অসহায়, দুস্থ, নিম্ন আয়ের চাকুরিজীবী, নিম্নমধ্যবিত্ত যারা কারও নিকট হাত পাততে পারেন না তাদের সাহায্যের জন্য মোবাইল নম্বরসহ (DC GULSHAN) ফেসবুক পেজে ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমত সাহায্য করা হবে।’ ডিসি-গুলশানের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন অনেকে।