Monday, 28 September 2026 Breaking News
নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগ এলাকা লকডাউন

নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগ এলাকা লকডাউন

3 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ বছরের এক নারীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগ জি এ রোড় এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন থাকবে। সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকায় বসবাস করতেন ওই নারী। করোনা আক্রান্ত রোগীর উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ তার মৃত্যু হয়। পরে ঐ নারীর নমুনা পরীক্ষা করে তার দেহে করোনা সংক্রমনের প্রমাণ পাওয়া যায়।