Monday, 28 September 2026 Breaking News
ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী; সঠিক নয় বানোয়াট: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী; সঠিক নয় বানোয়াট: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

4 April 2020 · বাংলাদেশ

করোনা ভাইরাস সঙ্কটের এই সময়ে অনুমাননির্ভর কোনও খবর প্রকাশ বা প্রচার না করতে প্রধানমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বিবৃতিতে তিনি বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী- এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।’ তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের (বৃহস্পতিবার) সভায় এই রকম কোনও সিদ্ধান্ত হয়নি। করোনা ভাইরাস সঙ্কট মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে এখন কাজ করছে সশস্ত্র বাহিনী। সংবাদ প্রকাশের আগে তা সত্যতা নিশ্চিত হতে সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহসানুল করিম।