Monday, 28 September 2026 Breaking News
ঢাবি ছাত্রী ধর্ষণের  তদন্ত পুলিশের এক নম্বর অগ্রাধিকার: আইজিপি

ঢাবি ছাত্রী ধর্ষণের তদন্ত পুলিশের এক নম্বর অগ্রাধিকার: আইজিপি

7 January 2020 · বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আইজিপি জানান,পুলিশের সবগুলো ইউনিটগুলো অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ বিতরণ’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না মন্তব্য করে তিনি বলেন, কোনো ঘটনা একঘণ্টার মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোনও কোনও ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার সহিত কাজ করছি কি না।