Monday, 28 September 2026 Breaking News
ঢাকা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

ঢাকা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

15 April 2020 · বাংলাদেশ

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব জেলা সংযুক্ত হবে সেগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব জেলার সার্বিক পরিস্থিতি জানতে চাইবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সরকার প্রধান করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে ধারাবাহিকভাবে দেশের সব জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। এর আগে চারটি বিভাগের সঙ্গে একই প্রক্রিয়ায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।