News Now Bangla
⌂
  • ENGLISH
  • অন্য খবর
  • ইকোবিজ
  • এনএনবি বিশেষ
  • ফলোআপ
  • ফিচার
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • ভূরাজনীতি
  • মিডিয়াওয়াচ
  • মুক্তবাক
  • স্পোর্টেইনমেন্ট

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

  • লেখকনিউজ নাউ বাংলা ডেস্ক
  • প্রকাশ ২ মার্চ ২০২৫, ০৫:২৯
  • পঠিত২২ বার
  • বাংলাদেশ
শেয়ার করুন Facebook X WhatsApp
ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা
প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করার কথা জানিয়েছে দুদক। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় বলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান। তিনি রোববার দুদকের প্রধান কার্যালয়ে বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। “তার বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।” অভিযানে উদ্ধার করা টাকার তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে জমা পড়ে। দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনেও তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য উঠে আসে। পটপরিবর্তনের পর সাইফুল আলমকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।  
#ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

আর্কাইভ

ক্যাটাগরি সমূহ

  • English 39
  • Lead 207
  • অন্য খবর 220
  • ইকোবিজ 204
  • এনএনবি বিশেষ 158
  • ফলোআপ 248
  • ফিচার 21
  • বাংলাদেশ 1713
  • বিশ্ব 351
  • ভূরাজনীতি 451
  • মিডিয়াওয়াচ 40
  • মুক্তবাক 14
  • স্পোর্টেইনমেন্ট 247
News Now Bangla

Govt. Registered Online News Portal. (Reg.No- 124)

আর্কাইভ

  • ভারপ্রাপ্ত সম্পাদকজুবায়ের রহমান চৌধুরী
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয়৩৬২/১, পূর্ব রামপুরা (দোতলা) ডিআইটি রোড, ঢাকা-১২১৯।
  • ই-মেইলnewsnowbanglabd@gmail.com
  • মুঠোফোন+৮৮০১৫৫২৩৮১৫১৫
  • ফোন+৮৮০২ ৯৬১৩০৪০
© 2026 News Now Bangla. সর্বস্বত্ব সংরক্ষিত।