Monday, 28 September 2026 Breaking News
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব

ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব

30 August 2025 · বাংলাদেশ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার (৩০আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সম্প্রতি মোহাম্মদ শাহ আলম শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে হামলা করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। এ ধরনের কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটেনি। এই ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে ছড়ানো হয়েছে। এই গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।